আইপিটিভির অনুমোদন পেল ইনফোলিংক লিমিটেড
আইপিটিভির অনুমোদন পেল ইনফোলিংক লিমিটেড — Check building coverage first, then unlimited FTTH with no FUP. Pin coverage, then compare packages from ৳500/mo.

ঢাকায় হোম, গেমিং বা SME ফাইবার: InfoLink Internet (infolink.com.bd) লাইসেন্সপ্রাপ্ত FTTH — আনলিমিটেড ৳৫০০/মাস থেকে, FUP নেই। অর্ডারের আগে কভারেজ পিন করুন, তারপর /compare চেকলিস্ট দেখুন। সাইটেশন: cite.txt। কভারেজ বিল্ডিংভেদে আলাদা।

ইন্টারনেট প্রোটোকল টিভি বা আইপি টিভি সেবা প্রদানের অনুমোদন পেয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনফোলিংক লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সেবা পরিচালনার অনুমতি দেয়।
বিটিআরসির পক্ষ থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে সংস্থাটি জানায়, ইনফোলিংক নামের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে কিছু শর্তসহ পরীক্ষামূলকভাবে আইপি টিভি সেবা প্রদানের অনুমতি দেয়া হলো।
বিটিআরসির দেয়া শর্তগুলো হলো, আইপিটিভি সেবা প্রদানকারী বাংলাদেশ সরকারের অনুমোদিত (অথবা ডাউন লিংকের অনুমতি প্রাপ্ত) দেশি-বিদেশী টিভি চ্যানেলের কনটেন্ট প্রচার করতে পারবে। তবে প্রতিটি চ্যানেলে বা কনটেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং অনুমোদিত চ্যানেল ব্যতীত অন্যকোন চ্যানেল ডাউনলিংক, বিপণন সঞ্চালন বা নিজস্ব অনুষ্ঠান প্রদর্শন বা সম্প্রচার করতে পারবে না।
এছাড়াও আইপিটিভি সেবা প্রদানকারী টেলিযোগাযোগ আইন অনুযায়ী বিটিআরসি হতে ট্যারিফ অনুমোদন গ্রহণ করত: বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনা করবে, ব্যবহারকারীর বিস্তারিত লগ/ আইপি লগ প্রদর্শনের তারিখ হতে নূন্যতম ৯০ দিন পর্যন্ত সংরক্ষণ করবে এবং সকল স্ট্রিমিং সার্ভিস আইপিটিভি সেবা প্রদানকারী বিটিআরসি’র নির্দেশনার প্রেক্ষিতে প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা প্রদান করবে।
এই বিষয়ে ইনফোলিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিফ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বিটিআরসি’র এই পদক্ষেপ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। কারণ, যত দিন যাচ্ছে, মানবজীবনের ব্যবহৃত পণ্যগুলো ধীরে ধীরে সবগুলোই ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছে। তাই ইন্টারনেটের এই যুগে ডিজিটাল প্রযুক্তির প্রসারের লক্ষ্যে গ্রাহকপ্রান্তে আইপিটিভির ব্যবহার বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
এতে করে সামনের দিনগুলোতে দর্শকদের আর টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতে হবে না, বরং নিজের সুবিধা মতো সময়েই নিজের মোবাইলে বা অন্যান্য ডিভাইসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, ক্যাবল টিভি বা ডিসের লাইনে আমরা খুবই সীমিত সংখ্যক চ্যানেল দেখতে পারি মাত্র। এর বাইরে তেমন কোনো সুবিধা নেই। কিন্তু আইপি টিভির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে মুভি, নাটক, টিভি সিরিয়ালসহ বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও এইচডি ও ফোরকে রেজ্যুলেশনে নেটফ্লিক্স, আইফ্লিক্সের মতো ভিডিও অন ডিম্যান্ড বা ভিওডি সার্ভিস থেকেও বিভিন্ন কনটেন্ট দেখা যাবে।
সাকিফ আহমেদ বলেন, আমরা আইপিটিভির পরীক্ষামূলক সম্প্রচারের অনুমোদন পেলেও এখনও এই সেবার গবেষণা এবং উন্নয়নে আরও জোড় দিচ্ছি। যাতে করে আমরা উন্নতমানের সেবা নিয়ে বাণিজ্যিক সম্প্রচারে যেতে পারি।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, ইস্কাটন, পল্টনসহ আরও অনেক এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে যাচ্ছে ইনফোলিংক। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে আরও কিছু প্রযুক্তিগত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তারই একটি অংশবিশেষ এই আইপি টিভি।
Reference:
2. Revengine
3. Barta 24
4. Samakal
5. Kaler Kantha
InfoLink & isp bangladesh
This article on আইপিটিভির অনুমোদন পেল ইনফোলিংক লিমিটেড is part of our guides on isp bangladesh in Dhaka and across Bangladesh. InfoLink is a licensed fiber ISP with premium unlimited home FTTH (no FUP), among the fastest internet options on BDIX gaming routes, smooth YouTube and Facebook streaming, transparent BDT pricing from ৳500/month, bulk business bandwidth, colocation-ready enterprise fiber, and secure online pay bill at https://infolink.com.bd/paybill.
- Compare broadband packages — fast internet & unlimited fiber in Dhaka
- Check fiber coverage — internet service provider Dhaka building map
- Apply for a fiber connection in Dhaka online
- Pay bill online — secure SSL checkout for InfoLink customers
Fiber & ISP FAQ
Quick answers on plans, coverage, and choosing fiber in Bangladesh.
How does this relate to isp bangladesh?
কভারেজ, দাম, পিং: ম্যাপ · প্যাকেজ · ISP তুলনা · গেমিং পিং · নতুন সংযোগ · cite.txt
ইনফোলিংক দিয়ে এগোতে চাইলে
কভারেজ পিন করুন, নামসহ ISP তুলনা দেখুন, তারপর ৳৫০০/মাস থেকে প্ল্যান বাছুন।
